সাধারণ প্রশ্ন
কীভাবে অর্ডার করব?
পণ্যের পেজে "অর্ডার করুন" চাপুন, নাম, মোবাইল নম্বর ও ঠিকানা লিখে অর্ডার কনফার্ম করুন। চাইলে কল বা হোয়াটসঅ্যাপ করেও অর্ডার দিতে পারবেন: 01329282289।
টাকা কখন দিতে হবে?
পণ্য হাতে পেয়ে, দেখে নেওয়ার পর ডেলিভারিম্যানকে দেবেন (ক্যাশ অন ডেলিভারি)।
ডেলিভারি চার্জ কত?
ঢাকার ভিতরে ৳70, ঢাকার বাইরে ৳120। অফারে "ডেলিভারি ফ্রি" থাকলে চার্জ লাগবে না।
কত দিনে পাব?
সাধারণত ঢাকার ভিতরে 1-2 দিন · ঢাকার বাইরে 2-3 দিন। বিস্তারিত: ডেলিভারি পলিসি।
অর্ডারের পর ফোন আসবে কেন?
অর্ডারটি সত্যিই আপনি দিয়েছেন কি না আর ঠিকানা ঠিক আছে কি না, তা নিশ্চিত করতে। কিছু অর্ডারে অর্ডারের পেজ থেকে নিজেই কনফার্ম করার সুযোগ থাকে, তখন আর ফোন করা হয় না।
অর্ডার কোথায় আছে কীভাবে জানব?
ওয়েবসাইটের "অর্ডার ট্র্যাক করুন" পেজে আপনার মোবাইল নম্বর দিন, অথবা অর্ডারের পর পাওয়া লিংকটি খুলুন।
অর্ডার বদলানো বা বাতিল করা যাবে?
পার্সেল কুরিয়ারে যাওয়ার আগে পর্যন্ত যাবে, কল করুন 01329282289।
পণ্য পছন্দ না হলে?
ডেলিভারিম্যানের সামনেই ফেরত দিন, শুধু ডেলিভারি চার্জ দিতে হবে। ভুল বা নষ্ট পণ্য হলে কোনো চার্জ নেই। ডেলিভারিম্যান চলে যাওয়ার পর ফেরত নেওয়া হয় না। বিস্তারিত: রিটার্ন ও রিফান্ড পলিসি।
ছবির সাথে পণ্যের রং মিলবে তো?
আমরা আসল পণ্যের ছবি দেওয়ার চেষ্টা করি। তবে স্ক্রিন ও আলোর কারণে রং সামান্য আলাদা মনে হতে পারে। সন্দেহ থাকলে অর্ডারের আগে হোয়াটসঅ্যাপে আরও ছবি চাইতে পারেন।
আমার তথ্য কি নিরাপদ?
হ্যাঁ। আমরা আপনার তথ্য বিক্রি করি না এবং কখনো পিন বা ওটিপি চাই না। দেখুন প্রাইভেসি পলিসি ও নিরাপদ কেনাকাটা।
অর্ডার করতে সাহায্য লাগবে?
কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা অর্ডার নিয়ে নেব।