নিরাপদ কেনাকাটা
অনলাইনে কেনাকাটায় প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখতে নিচের বিষয়গুলো মনে রাখুন। Shopperz BD-এর নামে কেউ সন্দেহজনক কিছু চাইলে আগে আমাদের অফিসিয়াল নম্বরে কল করে নিশ্চিত হয়ে নিন।
আমাদের অফিসিয়াল ঠিকানা ও নম্বর
- ওয়েবসাইট: shopperzbd.com (ব্রাউজারে তালার চিহ্ন 🔒 দেখে নিন)
- হটলাইন: 01329282289
- হোয়াটসঅ্যাপ: +8801329282289
- ইমেইল: info@shopperzbd.com
আমরা কখনো চাইব না
- বিকাশ, নগদ বা ব্যাংকের পিন, ওটিপি বা পাসওয়ার্ড
- আপনার কার্ডের নম্বর বা সিভিভি
- "পুরস্কার জিতেছেন" বা "লটারি" বলে কোনো টাকা
- পণ্যের পুরো দাম অগ্রিম (আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করি)
কেউ এসব চাইলে সেটি প্রতারণা। কোনো তথ্য দেবেন না, আর আমাদের জানান।
টাকা দেওয়ার নিয়ম
- পণ্যের দাম দেবেন শুধু ডেলিভারিম্যানকে, পণ্য হাতে পেয়ে দেখে নেওয়ার পর।
- কোনো অর্ডারে ডেলিভারি চার্জ অগ্রিম চাওয়া হলে, টাকা পাঠানোর নম্বর আপনার অর্ডারের পেজেই দেখানো থাকে। ফোনে বা মেসেজে অন্য কোনো নম্বর দিলে সেখানে টাকা পাঠাবেন না।
- পার্সেলের গায়ে বা ইনভয়েসে লেখা টাকার চেয়ে বেশি দেবেন না।
ভুয়া পেজ থেকে সাবধান
আমাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ বা ওয়েবসাইট খোলা হতে পারে। অর্ডার করুন শুধু shopperzbd.com থেকে, অথবা আমাদের অফিসিয়াল নম্বরে কল করে।
আপনার তথ্য নিরাপদ
ওয়েবসাইটটি এনক্রিপ্টেড সংযোগে (https) চলে। আপনার তথ্য কীভাবে ব্যবহার হয়, তা জানতে প্রাইভেসি পলিসি দেখুন।
প্রতারণার শিকার হলে
দেরি না করে আমাদের জানান: 01329282289। প্রয়োজনে নিকটস্থ থানায় অভিযোগ করুন অথবা জাতীয় জরুরি সেবা 999-এ কল করুন।
অর্ডার করতে সাহায্য লাগবে?
কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা অর্ডার নিয়ে নেব।